ঢাকা | খ্রি.

দেশে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১২০৫

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 22, 2026 ইং | Photo Card
দেশে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১২০৫ ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728

নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে ২১ অক্টোবর পর্যন্ত দেশে নিশ্চিত হাম ও হাম উপসর্গে মোট ১ হাজার ২০৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হাম রোগে ১ হাজার ১০১ জন এবং নিশ্চিত হামে ১০৪ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৯৭ জন। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৬ হাজার ৭৬৫ জনে। একই সময়ে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১৩ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ২১২ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২১ অক্টোবর পর্যন্ত সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৯২ হাজার ৬৯৫ জন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৮৫ হাজার ১১০ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম উপসর্গে একজনের মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগে মোট ১ হাজার ১০১ জনের মৃত্যু হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। এ পর্যন্ত নিশ্চিত হামে প্রাণ হারিয়েছেন ১০৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২১ অক্টোবর পর্যন্ত দেশে সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগীর সংখ্যা এবং মৃত্যুর হিসাব তুলে ধরা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
বিশ্বকাপে উঠে গেল মাত্র দেড় লাখ জনসংখ্যার দেশ কুরাসাও

বিশ্বকাপে উঠে গেল মাত্র দেড় লাখ জনসংখ্যার দেশ কুরাসাও