পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কে একটি বাস ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রাকটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই যানই সড়কের ওপর ছিটকে পড়ে। দুর্ঘটনায় বাসের কয়েকজন যাত্রী গুরুতর আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। পরে আহতদের উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানান তিনি।
নিউজ বাংলা চ্যানেল