ঢাকা | খ্রি.

১১ দলের লং মার্চের উদ্বোধনী সমাবেশ শুরু

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 5, 2026 ইং | Photo Card
১১ দলের লং মার্চের উদ্বোধনী সমাবেশ শুরু ছবির ক্যাপশন: ছবি- সংগৃহীত
ad728

নিউজ বাংলা ডেস্ক : নিত্যপ্রয়োজনীয় পণ্যের আকাশছোঁয়া দাম নিয়ন্ত্রণ, বিদ্যুৎ-জ্বালানি-সার সংকট দূর করা এবং জুলাইয়ের গণকমিশন ও গণহত্যার বিচার ত্বরান্বিত করার লক্ষ্য নিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ১১টি রাজনৈতিক দলের লং মার্চ শুরু হয়েছে। উদ্বোধনী সমাবেশ থেকে বক্তারা দেশে রাজনৈতিক স্বজনপ্রীতি, দুর্নীতি, চাঁদাবাজি বন্ধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার আহ্বান জানান।

শনিবার(৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে এ সমাবেশ শুরু হয়।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সমাবেশে উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।

এতে বক্তব্য রাখছেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতা, বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বক্তব্যের পর চট্টগ্রাম অভিমুখে লংমার্চের বহর রওনা হবে।

লং মার্চের রুটে পূর্বনির্ধারিত বিভিন্ন পয়েন্টে পথসভা হবে। প্রথমটি নারায়ণঞ্জের কাচপুর ব্রিজের কাছে ট্রাক স্ট্যান্ডে, কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল, মীরের সরাই এবং সবশেষ চট্টগ্রামের লালদিঘি ময়দানে জনসভা অনুষ্ঠিত হবে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
ম্যাকাইয়ে মাত্র ২৭ রানেই ৬ উইকেট হারিয়ে বিপর্যয়ে বাংলাদেশ

ম্যাকাইয়ে মাত্র ২৭ রানেই ৬ উইকেট হারিয়ে বিপর্যয়ে বাংলাদেশ