ঢাকা | খ্রি.

ইশরাকের পদত্যাগে বিজয়ী ভাবলে ‘মহাবোকা’: ডাকসু নেত্রী জুমা

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 20, 2026 ইং | Photo Card
ইশরাকের পদত্যাগে বিজয়ী ভাবলে ‘মহাবোকা’: ডাকসু নেত্রী জুমা ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728

নিজস্ব প্রতিবেদক

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের ঘটনায় যারা নিজেদের বিজয়ী ভাবছেন, তাদের ‘মহাবোকা’ বলে আখ্যায়িত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা। একই সঙ্গে বিএনপির বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও দলীয় সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে সমালোচনা করেছেন তিনি।

সোমবার (১৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে জুমা এসব মন্তব্য করেন।

পোস্টে তিনি লেখেন, ‘ইশরাক হোসেনের পদত্যাগে যারা ভাবতেছেন জিতে গেছেন, আপনারা মহাবোকা। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে এই একটা লোক ছিল যে মুক্তিযোদ্ধার সন্তান ও জুলাইয়ের শক্তি।’

বিএনপির অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি ও দলীয় সিদ্ধান্তের সমালোচনা করে জুমা আরও লেখেন, ‘ইশরাকের মতো ত্যাগীরা পদত্যাগের নির্দেশ পায় আর নুর-রাশেদের মতো হাইব্রিড চাটাগুলো ভাঁড় বকে বিএনপির এতো ক্ষতি করার পরেও কোনো টুশব্দ হয়না।’

দলটির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, ‘এই বিএনপি সাস্টেইন করবে কীভাবে?’

এদিকে, সোমবার সকালে নিজের ফেসবুক পোস্টে ইশরাক হোসেন জানান, দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন তিনি। পোস্টে ইশরাক লেখেন, ‘আজ দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবো এবং সাংবাদিকদের মুখোমুখি হবো, ইনশাআল্লাহ।’

এর আগে রোববার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ব্রেকিং নিউজে জানায়, প্রধানমন্ত্রী ইশরাক হোসেনকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন। এ খবর প্রচারিত হওয়ার পর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

পরবর্তী সময়ে অন্যান্য গণমাধ্যমেও একই খবর প্রচারিত হলে প্রথমদিকে তা কার্যত প্রত্যাখ্যান করেন ইশরাক হোসেন। রোববার রাত পৌনে ১১টার দিকে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে নিজের ছবিসহ দেওয়া এক পোস্টে বলা হয়, ‘গণমাধ্যমে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ সংক্রান্ত খবর অসত্য ও বিভ্রান্তিকর।’

তবে সোমবার সকালে দেওয়া নতুন পোস্টে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা জানান তিনি। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
ইপ্সউইচের বিপক্ষে হ্যাটট্রিকে একগুচ্ছ রেকর্ড ব্রুনো ফার্নান্

ইপ্সউইচের বিপক্ষে হ্যাটট্রিকে একগুচ্ছ রেকর্ড ব্রুনো ফার্নান্