ঢাকা | খ্রি.

বৈদেশিক মুদ্রার রিজার্ভে ভারতের নতুন রেকর্ড, ছাড়াল ৭৪০ বিলিয়ন ডলার

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 5, 2026 ইং | Photo Card
বৈদেশিক মুদ্রার রিজার্ভে ভারতের নতুন রেকর্ড, ছাড়াল ৭৪০ বিলিয়ন ডলার ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : অনাবাসী ভারতীয়দের (এনআরআই) রেকর্ড পরিমাণ আমানত এবং সরকারের নেওয়া বিশেষ অর্থনৈতিক উদ্যোগের প্রভাবে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নতুন উচ্চতায় উঠেছে। গত ২৮ আগস্ট শেষ হওয়া সপ্তাহে দেশটির রিজার্ভ বেড়ে ৭৪০ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। এর প্রভাব পড়েছে ডলারের বিপরীতে রুপির মূল্যেও।

রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) তথ্য অনুযায়ী, আগস্টের শেষ সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রা সম্পদ বেড়ে ৬০০ দশমিক ৬৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে স্বর্ণের মজুদও বৃদ্ধি পেয়ে হয়েছে ১১৬ দশমিক ৪০৯ বিলিয়ন ডলার।

এর আগে গত জুনে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর জন্য কম ব্যয়ে ঋণ নেওয়ার সুযোগ এবং ব্যাংকগুলোর জন্য বিনা মূল্যে হেজিং সুবিধা চালু করে ভারত। এসব উদ্যোগের পর ৫ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত আরবিআইয়ের কাছে ১৩৬ বিলিয়ন ডলারের বেশি বৈদেশিক তহবিল এসেছে।

এই অর্থের মধ্যে প্রায় ১২৭ বিলিয়ন ডলারই এসেছে প্রবাসী ভারতীয়দের আমানত থেকে। বিপুল এই অর্থপ্রবাহের প্রভাবে চলতি সপ্তাহে মার্কিন ডলারের বিপরীতে রুপির মূল্য ০ দশমিক ৩ শতাংশ বেড়ে ৯৫ দশমিক ৩৭৭৫-এ উঠেছে।

আন্তর্জাতিক আর্থিক সংস্থা এইচএসবিসির মতে, স্পট বৈদেশিক মুদ্রার এই প্রবাহ আরবিআইয়ের অবস্থানকে আরও শক্তিশালী করবে। ভবিষ্যতে বাজারে অস্থিতিশীলতা দেখা দিলে রুপির বিনিময় হার স্থিতিশীল রাখতেও এই শক্তিশালী অবস্থান কার্যকর ভূমিকা রাখতে পারে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
দেশ গড়তে মাসব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করবে এনসিপি

দেশ গড়তে মাসব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করবে এনসিপি