ঢাকা | খ্রি.

দুবাইয়ে ল’ফার্ম নিয়োগ, বেনজীরের জামিন বাতিলে আইনি উদ্যোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 3, 2026 ইং | Photo Card
দুবাইয়ে ল’ফার্ম নিয়োগ, বেনজীরের জামিন বাতিলে আইনি উদ্যোগ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

নিউজ বাংলা ডেস্ক:  সংযুক্ত আরব আমিরাতের দুবাই আদালত থেকে শর্তসাপেক্ষে জামিন পাওয়া সাবেক আইজিপি বেনজীর আহমেদের জামিন বাতিল ও তাকে দেশে ফিরিয়ে আনতে আইনি প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ সরকার। এ উদ্দেশ্যে দুবাইয়ে একটি ল’ফার্ম নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।

রোববার (২ আগস্ট) রাজশাহীতে সাংবাদিকদের তিনি বলেন, বেনজীরের জামিন আদেশের সার্টিফায়েড কপি সংগ্রহের চেষ্টা চলছে এবং দ্রুত জামিন বাতিল করে তাকে দেশে ফেরানোর আশা করছে সরকার।

গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ২৭ জুলাই দুবাই আদালত তার জামিন মঞ্জুর করেন এবং ৩০ জুলাই তিনি কারাগার থেকে মুক্তি পান। তবে জামিনের শর্ত হিসেবে তার পাসপোর্ট আদালতের হেফাজতে রয়েছে এবং আদালতের অনুমতি ছাড়া তিনি সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে পারবেন না।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের বিবৃতি: পুলিশ কর্মকর্তাদের বির

বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের বিবৃতি: পুলিশ কর্মকর্তাদের বির