ঢাকা | খ্রি.

গর্ভবতী কর্মীদের বৈষম্যের অভিযোগে অ্যামাজনের বিরুদ্ধে মামলা

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 9, 2026 ইং | Photo Card
গর্ভবতী কর্মীদের বৈষম্যের অভিযোগে অ্যামাজনের বিরুদ্ধে মামলা ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : গর্ভবতী কর্মীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা এবং তাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণের অভিযোগে যুক্তরাষ্ট্রে অ্যামাজনের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, সিয়াটলভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে কেন্দ্রীয় ও নিউইয়র্কের শ্রমিক সুরক্ষা আইন লঙ্ঘন করছে।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নিউইয়র্কের ব্রুকলিন ফেডারেল আদালতে অ্যামাজনের চার সাবেক গুদামকর্মী যৌথভাবে মামলাটি করেন। মামলার নথিতে অভিযোগ করা হয়েছে, কর্মস্থলে গর্ভবতী নারীদের চেয়ার ব্যবহারের সুযোগ, পর্যাপ্ত বাথরুম বা পানি পানের বিরতি এবং প্রসবপূর্ব চিকিৎসার জন্য ছুটির মতো মৌলিক অধিকার দেওয়া হয়নি।

মামলায় আরও অভিযোগ করা হয়, কোনো কর্মী বিশেষ সুবিধা চাইলে অ্যামাজন তার কাছে চিকিৎসাসংক্রান্ত নথিপত্র দাবি করত। শারীরিক অসুস্থতার কারণে কেউ বেশি সময় ছুটি নিলে তাকে চাকরি হারানোর হুমকি দেওয়া হতো এবং নিয়মিতভাবে চাকরিচ্যুতও করা হতো।

অভিযোগকারীদের ভাষ্য, এসব কর্মকাণ্ডের মাধ্যমে অ্যামাজন বারবার শ্রমিক সুরক্ষা আইন লঙ্ঘন করেছে।

মামলায় ভুক্তভোগী কর্মীদের বকেয়া বেতন ও সুযোগ-সুবিধার ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি অ্যামাজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

তবে মামলাটি দায়েরের বিষয়ে এখন পর্যন্ত অ্যামাজনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ