ঢাকা | খ্রি.

আল নাসরে ফিরেই রোনালদোর রেকর্ড, ছাড়িয়ে গেলেন ইব্রাহিমোভিচকে

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 22, 2026 ইং | Photo Card
আল নাসরে ফিরেই রোনালদোর রেকর্ড, ছাড়িয়ে গেলেন ইব্রাহিমোভিচকে ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : বিয়ের আনুষ্ঠানিকতা ও ছুটি কাটিয়ে নতুন হেয়ার কাটে মাঠে ফিরেই নিজের চেনা ছন্দের প্রমাণ দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। আল নাসরের হয়ে প্রত্যাবর্তনের ম্যাচে গোল করে গড়লেন পেশাদার ক্যারিয়ারে টানা ২৫ মৌসুমে গোল করার নতুন বিশ্বরেকর্ড। তার গোলের দিনে আল রিয়াদকে ৪-০ গোলে হারিয়েছে আল নাসর।

বিশ্বকাপের বিরতি এবং বিয়ের ছুটি শেষে শুক্রবার আল নাসরের স্কোয়াডে ফেরেন রোনালদো। সৌদি প্রো লিগের নতুন কোচ অ্যাঞ্জ পস্টোকগ্লু অবশ্য শুরু থেকেই ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ডকে মাঠে নামাননি।

৬২ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন পর্তুগিজ তারকা। তার আগেই আব্দুলইলাহ আল-আমরি, অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল ও জোয়াও ফেলিক্সের গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় আল নাসর।

ম্যাচের শেষ দিকে মাঠে নেমেও নিজের উপস্থিতি জানান দেন রোনালদো। ৮৩ মিনিটে আইমান ইয়াহিয়ার নিচু ক্রস বক্সের মধ্যে নিয়ন্ত্রণে নিয়ে মাত্র ৮ গজ দূর থেকে জালে পাঠান তিনি। তার এই গোলেই আল নাসরের জয় আরও বড় হয় এবং স্কোরলাইন দাঁড়ায় ৪-০।

গোলটি রোনালদোর ক্যারিয়ারে নতুন একটি রেকর্ড যোগ করেছে। ২০০২-০৩ মৌসুমে স্পোর্টিং সিপির হয়ে গোল করার মধ্য দিয়ে যে ধারার শুরু হয়েছিল, তা এখন টানা ২৫তম মৌসুমে পৌঁছেছে। এর মাধ্যমে তিনি ছাড়িয়ে গেছেন সুইডিশ তারকা জালাতান ইব্রাহিমোভিচকে। ইব্রাহিমোভিচ টানা ২৪ মৌসুমে গোল করেছিলেন, যার সময়কাল ১৯৯৯ থেকে ২০২২-২৩ মৌসুম পর্যন্ত।

রেকর্ডের পাশাপাশি গোলটি রোনালদোকে তার কাঙ্ক্ষিত ১ হাজার গোলের মাইলফলকের আরও কাছে নিয়ে গেছে। এটি ছিল পেশাদার ক্যারিয়ারে তার ৯৭৭তম গোল।

২০২২ সালের ডিসেম্বরে সৌদি ফুটবলে যোগ দেওয়ার পর আল নাসরের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে এটি রোনালদোর ১৩০তম গোল।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
চার বিভাগে ৪৮ ঘণ্টায় ভারি বৃষ্টির সতর্কতা

চার বিভাগে ৪৮ ঘণ্টায় ভারি বৃষ্টির সতর্কতা