ঢাকা | খ্রি.

একাদশে ভর্তি: আবেদন ফি ২২০ টাকা, দেওয়া যাবে সর্বোচ্চ ১০ কলেজের পছন্দ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 2, 2026 ইং | Photo Card
একাদশে ভর্তি: আবেদন ফি ২২০ টাকা, দেওয়া যাবে সর্বোচ্চ ১০ কলেজের পছন্দ ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শুরু হচ্ছে আজ বুধবার। আবেদনের জন্য শিক্ষার্থীদের ২২০ টাকা ফি দিতে হবে। একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দক্রমে রাখতে পারবেন। আবেদন গ্রহণ চলবে ১০ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত।

একাদশে ভর্তির আবেদন করতে হবে www.xiclassadmission.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে। গত বছরের মতো এবার তিন ধাপে নয়, এক ধাপেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে। এর আগে গত ২৪ আগস্ট একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। একই দিনে আবেদন, ফল প্রকাশ, ভর্তি এবং ক্লাস শুরুর সময়সূচিও জানায় আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান মঙ্গলবার জানিয়েছেন, ভর্তির আবেদন নেওয়ার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি শেষ হয়েছে।

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের পর যাদের ফল পরিবর্তিত হবে, তারা ১২ ও ১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন। একই সময়ে অন্য শিক্ষার্থীরাও নিজেদের পছন্দক্রম পরিবর্তন করতে পারবেন।

আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ১৭ সেপ্টেম্বর রাত ৮টায়। নির্বাচিতদের ১৯ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে নির্বাচন নিশ্চায়ন করতে হবে। এ জন্য বিভিন্ন খাতে শিক্ষা বোর্ডকে মোট ৩৪০ টাকা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।

নির্বাচিত শিক্ষার্থীদের কলেজ ও মাদরাসায় ভর্তি কার্যক্রম চলবে ২০ থেকে ২২ সেপ্টেম্বর। আর ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।

এদিকে কলেজের ধরন ও অবস্থানভেদে ভর্তি ফিও নির্ধারণ করা হয়েছে। এমপিওভুক্ত কলেজে ঢাকা মহানগরে সর্বোচ্চ ৫ হাজার টাকা এবং অন্যান্য মহানগরে সর্বোচ্চ ৩ হাজার টাকা ভর্তি ফি নেওয়া যাবে। জেলা পর্যায়ের কলেজে এই সীমা ২ হাজার টাকা এবং উপজেলা ও মফস্বল এলাকায় সর্বোচ্চ ১ হাজার ৫০০ টাকা।

নন-এমপিও ও আংশিক এমপিওভুক্ত কলেজের ক্ষেত্রে নির্ধারিত ভর্তি ফি আরও বেশি। এর সঙ্গে রেড ক্রিসেন্ট ফি হিসেবে ২৪ টাকা এবং বার্ষিক ক্রীড়া মঞ্জুরি বাবদ সর্বোচ্চ ৪০০ টাকা নেওয়ার সুযোগ রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আফগানিস্তান সিরিজে দলে ফিরলেন জাসপ্রীত বুমরাহ

আফগানিস্তান সিরিজে দলে ফিরলেন জাসপ্রীত বুমরাহ