ঢাকা | খ্রি.

এসএসসির খাতা পুনর্নিরীক্ষণে নতুন পদ্ধতি, আবেদন যেভাবে

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 10, 2026 ইং | Photo Card
এসএসসির খাতা পুনর্নিরীক্ষণে নতুন পদ্ধতি, আবেদন যেভাবে ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : এসএসসি ও সমমান পরীক্ষার ফল নিয়ে অসন্তুষ্ট শিক্ষার্থীদের জন্য এবার খাতা পুনর্নিরীক্ষণের আবেদন প্রক্রিয়ায় পরিবর্তন আনা হয়েছে। নতুন নিয়মে প্রতিটি বিষয়ের জন্য আবেদন ফি দিতে হবে ১৫০ টাকা। আগামী ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত অনলাইনে এ আবেদন করা যাবে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক চিঠিতে পুনর্নিরীক্ষণের আবেদন প্রক্রিয়া ও সংশ্লিষ্ট নিয়মগুলো জানানো হয়েছে।

আবেদনের প্রক্রিয়া

খাতা পুনর্নিরীক্ষণের জন্য প্রথমে rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। এরপর তালিকা থেকে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন করে সাবমিট করতে হবে। পরবর্তী ধাপে একটি মোবাইল নম্বর দিতে হবে।

পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর ওই মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে ফলাফল জানানো হবে।

এরপর বিষয়ভিত্তিক ফলাফল দেখে যে বিষয় বা বিষয়গুলোর খাতা পুনরায় যাচাই করাতে চান, সেগুলো নির্বাচন করতে হবে। নির্বাচিত বিষয়গুলোর জন্য এরপর ফি পরিশোধের প্রক্রিয়ায় যেতে হবে। দুই পত্রের কোনো বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্য পৃথকভাবে আবেদন করতে হবে।

আবেদন ফি বিকাশ, নগদ অথবা সোনালী সেবার মাধ্যমে পরিশোধ করা যাবে। ফি দেওয়ার বিস্তারিত নির্দেশনা সংশ্লিষ্ট পোর্টালেই পাওয়া যাবে। ফি পরিশোধের পর নির্ধারিত বাটনে ক্লিক করে আবেদনটি চূড়ান্তভাবে জমা দিতে হবে।

আবেদনে যেসব বিষয় খেয়াল রাখতে হবে

ফি দিয়ে আবেদন জমা দেওয়ার পরও নতুন কোনো বিষয় যুক্ত করা যাবে। তবে নতুন বিষয় যোগ করার সময় পুনরায় মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন হবে না।

অন্যদিকে, ফি পরিশোধের আগে আবেদনে পরিবর্তন করার প্রয়োজন হলে নির্বাচিত কিন্তু এখনো ফি দেওয়া হয়নি—এমন বিষয়গুলো বাতিল করে নতুন করে বিষয় নির্বাচন করা যাবে।

তবে একবার ফি পরিশোধ করে আবেদন জমা দেওয়া হলে সেটি আর বাতিল করা যাবে না। কোনো অবস্থাতেই পরিশোধ করা আবেদন ফি ফেরত দেওয়া হবে না।

পুনর্নিরীক্ষণের জন্য কোনো ম্যানুয়াল আবেদন গ্রহণ করা হবে না। পুরো প্রক্রিয়াটিই অনলাইনে সম্পন্ন করতে হবে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
মতপার্থক্য থাকবে কিন্তু মতবিভেদ যেন না হয়: তারেক রহমান

মতপার্থক্য থাকবে কিন্তু মতবিভেদ যেন না হয়: তারেক রহমান