ঢাকা | খ্রি.

ভালুকায় মিছিলের প্রস্তুতি, নিষিদ্ধ ছাত্রলীগের ৮ কর্মী আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 12, 2026 ইং | Photo Card
ভালুকায় মিছিলের প্রস্তুতি, নিষিদ্ধ ছাত্রলীগের ৮ কর্মী আটক ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক:  ময়মনসিংহের ভালুকায় মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের আট কর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার খারুয়ালী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ভালুকা মডেল থানা পুলিশ জানায়, খারুয়ালী এলাকার এসবিএফ ইটভাটার সামনে থেকে আটজনকে আটক করা হয়। আটকরা হলেন—খারুয়ালী গ্রামের সেলিম মিয়ার ছেলে সাব্বির (২৬) ও তার ভাই সিয়াম (১৯), একই গ্রামের তাইজুল ইসলামের ছেলে তামিম (১৯), মো. জামাল শেখের ছেলে মো. শাহাদৎ শেখ (২০), মোফাজ্জল ইসলামের ছেলে মো. ফাহিম শেখ (১৯), রাজৈ ইউনিয়নের মহনা গ্রামের নাজিম ফকিরের ছেলে ইকবাল মিয়া (২০), একই গ্রামের কালাম মিয়ার ছেলে মো. মামুন মিয়া (১৯) এবং ভালুকা বাজারের শামীমের ছেলে রনি (২০)।

থানা সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে খারুয়ালী এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিলের প্রস্তুতি নিচ্ছে—এমন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা অন্যরা দ্রুত সরে গেলেও আটজনকে আটক করা সম্ভব হয়।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের আট কর্মীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
মঞ্চে বোতল ছোড়ার ঘটনায় ক্ষমার আহ্বান জানালেন হাসান

মঞ্চে বোতল ছোড়ার ঘটনায় ক্ষমার আহ্বান জানালেন হাসান