ঢাকা | খ্রি.

ঘরের মাঠে পন্টিংকে টপকে নতুন বিশ্বরেকর্ড জো রুটের

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 30, 2026 ইং | Photo Card
ঘরের মাঠে পন্টিংকে টপকে নতুন বিশ্বরেকর্ড জো রুটের ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : টেস্ট ক্রিকেটে আরও একটি অনন্য রেকর্ড নিজের করে নিয়েছেন ইংল্যান্ডের তারকা জো রুট। লর্ডসে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে ২৪ রানে আউট হলেও ঘরের মাঠে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার কীর্তি গড়েছেন তিনি।

এই ইনিংসের ২৪ রান যোগ করে ইংল্যান্ডের মাটিতে টেস্টে রুটের মোট রান দাঁড়িয়েছে ৭ হাজার ৫৯৪। এর মধ্য দিয়ে সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিংয়ের ৭ হাজার ৫৭৮ রানকে ছাড়িয়ে গেছেন তিনি। এতদিন অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে সর্বোচ্চ রানের রেকর্ডটি পন্টিংয়ের দখলে ছিল। রেকর্ড হারিয়ে তিনি এখন তালিকার দ্বিতীয় স্থানে।

ঘরের মাঠে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছেন ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকার। ভারতের মাটিতে তার সংগ্রহ ৭ হাজার ২১৬ রান।

তবে রুটের সামনে এখন আরও বড় মাইলফলক। টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহকের রেকর্ডও নিজের করে নেওয়ার পথে রয়েছেন ইংলিশ ব্যাটার। শচীনের ১৫ হাজার ৯২১ রানের রেকর্ড থেকে বর্তমানে তিনি ১ হাজার ৭১৩ রান পিছিয়ে। ১৬৮টি টেস্ট খেলে রুটের সংগ্রহ ১৪ হাজার ২০৮ রান।

শচীনের রেকর্ড রুট ভাঙতে পারবেন কি না, তা নিয়ে তার বাবা ম্যাট রুটও সম্প্রতি কথা বলেছেন। টকস্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, রুট যদি নিজের ফিটনেস ও খেলায় মনোযোগ ধরে রাখতে পারেন, তাহলে শচীনের রেকর্ড স্পর্শ করা তার পক্ষে অসম্ভব নয়।

এদিকে পাকিস্তানের বিপক্ষে চলতি লর্ডস টেস্টেও ভালো অবস্থানে রয়েছে ইংল্যান্ড। হেডিংলিতে সিরিজের প্রথম টেস্টে এক ইনিংস ও ১০৩ রানের বড় জয় পেয়েছিল ইংলিশরা। অধিনায়ক হিসেবে দ্বিতীয় ইনিংসে দুর্দান্তভাবে ফিরে আসার পর লর্ডসেও জো রুট দলকে জয়ের দিকেই এগিয়ে নিচ্ছেন।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স