ঢাকা | খ্রি.

অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 29, 2026 ইং | Photo Card
অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728

নিজস্ব প্রতিবেদক

লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের একটি বিশেষ ইউনিট গঠন করা হয়েছে। পাশাপাশি অবৈধ অস্ত্রের সন্ধান বা তথ্য দিয়ে উদ্ধারে সহায়তা করলে তথ্যদাতাকে ১০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।

শনিবার (২৯ আগস্ট) সকালে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে গত তিন মাসের অপরাধ পরিস্থিতি পর্যালোচনা সভায় অংশ নিয়ে তিনি এ ঘোষণা দেন।

সভায় দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ এবং অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের কার্যক্রম নিয়ে আলোচনা হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যদের প্রযুক্তিগত সহায়তা বাড়ানোসহ বিভিন্ন প্রয়োজনীয়তার কথা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তুলে ধরেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। এসব বিষয়ে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বলে জানান তিনি।

সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। বিশেষ করে লুট হওয়া অস্ত্র উদ্ধার এবং অবৈধ অস্ত্রের বিরুদ্ধে অভিযান জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
ফেডের সুদহার অপরিবর্তিত থাকার প্রত্যাশায় স্বর্ণের দামে উল্লম

ফেডের সুদহার অপরিবর্তিত থাকার প্রত্যাশায় স্বর্ণের দামে উল্লম