ঢাকা | খ্রি.

আফগানিস্তান সিরিজে দলে ফিরলেন জাসপ্রীত বুমরাহ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 2, 2026 ইং | Photo Card
আফগানিস্তান সিরিজে দলে ফিরলেন জাসপ্রীত বুমরাহ ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের সিরিজের জন্য ভারতের ১৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন জাসপ্রীত বুমরাহ। তবে সিরিজে মাঠে নামতে হলে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এই ভারতীয় পেসারকে।

সর্বশেষ মার্চে টি-টোয়েন্টি খেলেছিলেন বুমরাহ। এরপর চোটের কারণে সংক্ষিপ্ত সংস্করণে আর মাঠে নামা হয়নি তার। জুলাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দলে থাকলেও ওই সিরিজে বাঁ হাঁটুতে চোট পেয়ে আবারও মাঠের বাইরে চলে যান ৩২ বছর বয়সী এই পেসার।

বুমরাহর মতো নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর ও হর্ষিত রানাও ফিটনেস পরীক্ষার শর্তে দলে সুযোগ পেয়েছেন। ফলে আফগানিস্তানের বিপক্ষে বুমরাহ খেলতে পারবেন কি না, সেটি এখনো নিশ্চিত নয়।

চোট থেকে পুরোপুরি সুস্থ না হওয়ায় এই সিরিজে হার্দিক পান্ডিয়াকে পাচ্ছে না ভারত। দ্বিপক্ষীয় সিরিজে দলের নেতৃত্বে থাকছেন শ্রেয়াস আইয়ার।

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ শুরু হবে আগামী ১৩ সেপ্টেম্বর। পরের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৫ ও ১৭ সেপ্টেম্বর।

সিরিজের সব ম্যাচ দিল্লিতে হলেও ভারতকে স্বাগতিক দেশ বলা যাবে না। কারণ এই সিরিজের আয়োজক আফগানিস্তান।

ভারতের স্কোয়াড:
শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী, সঞ্জু স্যামসন, ঈশান কিষান, তিলক ভার্মা, শিবম দুবে, নিতিশ কুমার রেড্ডি*, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর*, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, জাসপ্রীত বুমরাহ*, আর্শদীপ সিং, হর্ষিত রানা*।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে দিনের তাপমাত্রা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে দিনের তাপমাত্রা