ঢাকা | বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার মৎস্য অফিস পাড়া থেকে রফিকুল নামে এক ইজিবাইক চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার।

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 16, 2025 ইং | Photo Card
চুয়াডাঙ্গার মৎস্য অফিস পাড়া থেকে রফিকুল নামে এক ইজিবাইক চালকের ঝুলন্ত মরদেহ  উদ্ধার। ছবির ক্যাপশন: ছবি- নিউজ বাংলা
ad728
এম এ মামুন : চুয়াডাঙ্গা মৎস্য অফিস পাড়ার একটি কুড়ে ঘর  থেকে রফিকুল নামে এক ইজিবাইক চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সদর থানা ৯৯৯ এ খবর পেয়ে এই মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের ভাই শফিকুল জানান, তার  ভাই রফিকুল সার্কিট হাউজের অদূরবর্তী স্থানের একটা কুঁড়ে ঘরে একাই থাকতো। আমার ভাবী ভাইয়ের খোঁজে এসে দেখে গলাই রশি দিয়ে ঝুলে আছে। পরবর্তীতে ৯৯৯ এ ফোন করলে পুলিশকে জানায়, পুলিশ  আমার ভায়ের মমতদেহ উদ্ধার করে সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য নিয়ে গেছে। তবে, সে গলায় ফাঁস দিয়ে মরেছে কি কারণে মারা গিয়েছে সেটা জানার জন্য পুলিশ মৃতদেহের ময়না তদন্ত করবে। সদর থানার এসআই শরীতুল্লাহ জানান, এটা হত্যাকান্ড নাকি আত্মহত্যা ময়নাতদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত এখনই বলা সম্ভব না।

নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স