ঢাকা | খ্রি.

জাকার্তায় উন্মোচিত ফিফা আসিয়ান কাপের উদ্বোধনী ট্রফি, ২৫ সেপ্টেম্বর বাংলাদেশের অভিযান

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 12, 2026 ইং | Photo Card
জাকার্তায় উন্মোচিত ফিফা আসিয়ান কাপের উদ্বোধনী ট্রফি, ২৫ সেপ্টেম্বর বাংলাদেশের অভিযান ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক:  দক্ষিণ-পূর্ব এশিয়ার ফুটবলে নতুন অধ্যায়ের সূচনা করে ইন্দোনেশিয়ার জাকার্তায় ‘ইন্দোনেশিয়া স্পোর্টস সামিট’-এ উন্মোচন করা হয়েছে প্রথম ফিফা আসিয়ান কাপের উদ্বোধনী ট্রফি। প্রথমবারের মতো আয়োজিত এই প্রতিযোগিতা ঘিরে এরই মধ্যে অঞ্চলজুড়ে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। ঐতিহাসিক এই টুর্নামেন্টে বাংলাদেশের অংশগ্রহণ ও ম্যাচ সূচিও চূড়ান্ত হয়েছে।

‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। আগামী ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে প্রতিযোগিতায় নিজেদের যাত্রা শুরু করবে বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।

এরপর ২৮ সেপ্টেম্বর একই সময়ে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আর গ্রুপের শেষ ম্যাচে ১ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টায় স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে হামজা-নেতৃত্বাধীন দল।

বাংলাদেশের গ্রুপ পর্বের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে ইন্দোনেশিয়ার জাকার্তার বিখ্যাত গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
ওএসডি ৬৯ উপসচিবকে পদায়ন

ওএসডি ৬৯ উপসচিবকে পদায়ন