ঢাকা | খ্রি.

ফেরান তোরেসকে দলে ভেড়াতে বার্সেলোনাকে পিএসজির ৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 11, 2026 ইং | Photo Card
ফেরান তোরেসকে দলে ভেড়াতে বার্সেলোনাকে পিএসজির ৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : বার্সেলোনার স্প্যানিশ ফরোয়ার্ড ফেরান তোরেসকে দলে নিতে ৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে ফরাসি চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। দলবদল বিশেষজ্ঞ সাংবাদিক ফাব্রিজিও রোমানোর দেওয়া তথ্য অনুযায়ী, তোরেসের পিএসজিতে যোগ দেওয়ার বিষয়টি এখন চূড়ান্ত পর্যায়ের দিকে এগোচ্ছে।

তোরেসের ব্যক্তিগত শর্ত নিয়েও পিএসজির সঙ্গে আলোচনা অনেকটাই এগিয়েছে। দুই পক্ষ মৌখিক চুক্তির কাছাকাছি পৌঁছেছে। একই সঙ্গে বার্সেলোনার সঙ্গে পিএসজির আলোচনা শেষ পর্যায়ে রয়েছে। ফলে শিগগিরই এই দলবদলের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

পিএসজিতে যোগ দিলে ২৬ বছর বয়সী এই উইঙ্গার আবারও পুরনো কোচ লুইস এনরিকের অধীনে খেলার সুযোগ পাবেন। স্পেন জাতীয় দলে এনরিকের কোচিংয়েই ক্যারিয়ারের অন্যতম সেরা সময় পার করেছিলেন তোরেস।

২০২২ সালে ম্যানচেস্টার সিটি থেকে ন্যু ক্যাম্পে যোগ দেওয়ার পর বার্সেলোনার আক্রমণভাগের গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত হন তোরেস। ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ২০০টির বেশি ম্যাচ খেলেছেন তিনি, যেখানে তার গোলসংখ্যা ৬৫।

গত মৌসুমেও বার্সেলোনার হয়ে ৪৯টি ম্যাচে মাঠে নেমেছেন স্প্যানিশ এই ফরোয়ার্ড।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
মাঞ্জরেকারের সমালোচনাই বদলে দিয়েছিল অশ্বিনের ক্যারিয়ার

মাঞ্জরেকারের সমালোচনাই বদলে দিয়েছিল অশ্বিনের ক্যারিয়ার