ঢাকা | খ্রি.

বাণিজ্য ও প্রতিরক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াবে ভারত-বেলজিয়াম

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 5, 2026 ইং | Photo Card
বাণিজ্য ও প্রতিরক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াবে ভারত-বেলজিয়াম ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : বাণিজ্য, প্রতিরক্ষা, পরিচ্ছন্ন জ্বালানি ও প্রযুক্তিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও গভীর করার বিষয়ে একমত হয়েছে ভারত ও বেলজিয়াম। পাশাপাশি আগামী পাঁচ বছরে দুই দেশের পারস্পরিক বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্যেও কাজ করবে তারা।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট দে ওয়েভারের বৈঠকে এসব বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে মোদি জানান, বাণিজ্য ও প্রতিরক্ষার পাশাপাশি পরিচ্ছন্ন জ্বালানি, গুরুত্বপূর্ণ খনিজ, সেমিকন্ডাক্টর, গবেষণা এবং দক্ষ জনশক্তির চলাচলের মতো ক্ষেত্রেও সহযোগিতা বাড়াতে দুই দেশ সম্মত হয়েছে।

বেলজিয়ামের কোম্পানিগুলোর জন্য ‘ইনভেস্টমেন্ট ফাস্ট-ট্র্যাক মেকানিজম’ চালুর কথাও জানান ভারতের প্রধানমন্ত্রী। তিনি বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে ভারত ও বেলজিয়ামের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ করার লক্ষ্যে দুই দেশ কাজ করবে।

ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাণিজ্য সম্পর্কও এ সময় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। গত জুনে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লায়েন জানিয়েছিলেন, ভারত-ইইউ বাণিজ্য চুক্তি ২০২৬ সালের শেষ নাগাদ আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হতে পারে। প্রস্তাবিত চুক্তির আওতায় অধিকাংশ পণ্যের ওপর শুল্ক কমানোর পরিকল্পনা রয়েছে। বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে এই চুক্তি ইউরোপের দেশগুলোর যুক্তরাষ্ট্রনির্ভরতা কমাতেও ভূমিকা রাখতে পারে।

এদিকে, গত ৩১ আগস্ট প্রকাশিত সরকারি পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের এপ্রিল থেকে জুন প্রান্তিকে ভারতের অর্থনীতি আগের বছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ৮ শতাংশ বেড়েছে। এই প্রবৃদ্ধি বিশ্লেষকদের পূর্বাভাসকেও ছাড়িয়ে গেছে।

এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতি ভারত সাম্প্রতিক সময়ে ইউরোপের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও জোরদারে গুরুত্ব দিচ্ছে। এর অংশ হিসেবে বাণিজ্য, প্রযুক্তি, জ্বালানি ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
‘জীবনকেই বিশ্বাস করে উঠতে পারছি না’

‘জীবনকেই বিশ্বাস করে উঠতে পারছি না’