বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টায় তাকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মির্জা আব্বাস বর্তমানে অনেকটা সুস্থ আছেন। মেডিক্যাল বোর্ডের পরামর্শ অনুযায়ীই তিনি দেশে ফিরছেন।
গত ১১ মার্চ ইফতারের সময় পানি পান করার পর হঠাৎ জ্ঞান হারান মির্জা আব্বাস। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় ওই দিন গভীর রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
এর চার দিন পর, ১৫ মার্চ অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকা থেকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন মির্জা আব্বাস।
নিউজ বাংলা চ্যানেল