ঢাকা | খ্রি.

খুলনায় প্রায় ৪ হাজার ইয়াবাসহ চারজন আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 8, 2026 ইং | Photo Card
খুলনায় প্রায় ৪ হাজার ইয়াবাসহ চারজন আটক ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : খুলনা নগরীর মিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪ হাজার পিস ইয়াবাসহ চারজনকে আটক করেছে র‍্যাব-৬। শুক্রবার (৭ আগস্ট) সকালে সদর থানার মিয়াপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

শনিবার (৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে র‍্যাব-৬-এর মিডিয়া সেল।

আটক ব্যক্তিরা হলেন—বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পুঁটিখালী গ্রামের নাসির উদ্দীন সেন্টু (৩৭) ও তার স্ত্রী সাফিয়া বেগম (৩২), কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী এলাকার মারিয়াম (২০) এবং আয়শা।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মিয়াপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় চারজনকে আটক করার পর তাদের হেফাজত থেকে প্রায় ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে খুলনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে। এরপর উদ্ধার করা ইয়াবাসহ তাদের থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র‍্যাব-৬।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পোস্টাল ভোট দিতে ২০ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধনের আহ্বান ইসির

পোস্টাল ভোট দিতে ২০ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধনের আহ্বান ইসির