ঢাকা | খ্রি.

সামরিক হামলায় মোজতবা খামেনি গুরুতর আহত, তবে জীবিত: ট্রাম্প

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 27, 2026 ইং | Photo Card
সামরিক হামলায় মোজতবা খামেনি গুরুতর আহত, তবে জীবিত: ট্রাম্প ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সামরিক অভিযানে গুরুতর আহত হলেও বেঁচে আছেন বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘ সময় ধরে তাকে প্রকাশ্যে দেখা না যাওয়ায় তার শারীরিক অবস্থা ও পরিণতি নিয়ে যখন নানা আলোচনা চলছে, তখন মার্কিন ভাষ্যকার গ্লেন বেককে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন ট্রাম্প।

ট্রাম্প বলেন, ‘তিনি মারা গেছেন বলে আমি মনে করি না। তবে তিনি খুব মারাত্মকভাবে আহত হয়েছেন—তার শরীরের বাম পাশ, হাত ও পা পুরোটাই ক্ষতিগ্রস্ত হয়েছে।’ তেহরান তার অসুস্থতা বা মৃত্যুর বিষয়টি গোপন করছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ইরান যদি তা করে থাকে, তাহলে দেশটি একটি পরিকল্পিত প্রতারণা চালাচ্ছে।

সাক্ষাৎকারে মার্কিন সামরিক বাহিনীর সক্ষমতার প্রশংসাও করেন ট্রাম্প। তিনি বলেন, ‘গত রাতে আমরা ২২টি নৌকা ধ্বংস করেছি।’

ট্রাম্প আরও বলেন, ‘আমাদের নৌবাহিনী অবিশ্বাস্য কাজ করছে এবং চলমান এই সামরিক অভিযান এক বিশাল বিজয়ের দিকে এগোচ্ছে।’

মোজতবা খামেনির অবস্থান ও স্বাস্থ্য নিয়ে তৈরি হওয়া জল্পনা খণ্ডনে ইরানি গণমাধ্যমও সক্রিয় হয়েছে। তবে মঙ্গলবার (২৫ আগস্ট) আল আরাবিয়ার এক প্রতিবেদনে বলা হয়, ইরানের ফার্স নিউজ ও মেহের নিউজ এজেন্সিতে প্রচারিত সুস্থ খামেনির ভিডিওটি পুরোনো এবং তারিখবিহীন আর্কাইভ ফুটেজ। ওই ভিডিওটি তিনি সর্বোচ্চ নেতা হওয়ার আগেই ধারণ করেছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এর আগে ইসরায়েলি ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছিল, সামরিক হামলায় গুরুতর আহত হয়ে খামেনি হাসপাতালে সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

তবে তেহরান এসব দাবি প্রত্যাখ্যান করেছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, সর্বোচ্চ নেতা সম্পূর্ণ সুস্থ আছেন এবং নিয়মিতভাবে দীর্ঘ প্রশাসনিক বৈঠকে অংশ নিচ্ছেন।

গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি যৌথ বিমান হামলায় তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর মোজতবা খামেনি ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব নেন। দায়িত্ব গ্রহণের পর থেকে তাকে আর জনসমক্ষে দেখা যায়নি। লিখিত বিবৃতির মাধ্যমেই তিনি যোগাযোগ চালিয়ে যাচ্ছেন।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এক ম্যাচ খেলতে কত টাকা নেবে আর্জেন্টিনা?

ভারতে এক ম্যাচ খেলতে কত টাকা নেবে আর্জেন্টিনা?