রোববার (১৩ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়।
ইসি জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যারা ‘Postal Vote BD’ অ্যাপে সফলভাবে নিবন্ধন করেছিলেন, তাদের ই-মেইল, হোয়াটসঅ্যাপ বা অ্যাপ নোটিফিকেশনের মাধ্যমে জানানো হবে। এসব ভোটারকে ১২ থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে অ্যাপ ব্যবহার করে পোস্টাল ভোট দেওয়ার সম্মতি নিশ্চিত করতে হবে। সম্মতি পাওয়ার পর সংশ্লিষ্ট ভোটারদের বর্তমান ঠিকানায় ডাকযোগে ব্যালট পাঠানো হবে।
এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ‘Postal Vote BD’ অ্যাপে নিবন্ধন করতে না পারা প্রবাসী ভোটারদেরও নতুন করে নিবন্ধনের সুযোগ দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে আগ্রহীদের ১২ থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে অ্যাপটি ডাউনলোড করে প্রয়োজনীয় তথ্য দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে। এর মাধ্যমে তারা উপনির্বাচনে পোস্টাল ভোটিং ব্যবস্থায় নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
নির্বাচন কমিশন বলেছে, প্রবাসী ভোটারদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা এবং সুষ্ঠুভাবে ভোট গ্রহণের লক্ষ্যেই প্রযুক্তিনির্ভর এই প্রক্রিয়া চালু রাখা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সব প্রবাসী ভোটারকে নিবন্ধন ও প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আহ্বান জানিয়েছে ইসি।
নিউজ বাংলা চ্যানেল