ঢাকা | খ্রি.

মিরসরাইয়ে কাভার্ড ভ্যানের পেছনে পিকআপের ধাক্কা, প্রাণ গেল চালকের

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 17, 2026 ইং | Photo Card
মিরসরাইয়ে কাভার্ড ভ্যানের পেছনে পিকআপের ধাক্কা, প্রাণ গেল চালকের ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যানের পেছনে পিকআপের ধাক্কায় মো. রিয়াজ (২৮) নামে এক চালক নিহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার সোনাপাহাড় এলাকার ঘরতাকিয়া রাস্তার মুখে ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিয়াজ রাঙামাটি সদর উপজেলার কলেজ গেট এলাকার আব্বাস আলীর ছেলে। তিনি চট্টগ্রাম মেট্রো-ন-১১-৭৭০০ নম্বরের একটি পিকআপ নিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, সোনাপাহাড় এলাকায় ঘরতাকিয়া রাস্তার মুখে পৌঁছানোর সময় সামনে থাকা একটি অজ্ঞাতনামা কাভার্ড ভ্যান হঠাৎ জোরে ব্রেক করে। এতে পেছনে থাকা পিকআপটি নিয়ন্ত্রণ করতে না পেরে ভ্যানটির পেছনে সজোরে আঘাত করে। সংঘর্ষে পিকআপচালক রিয়াজ গুরুতর আহত হন।

পরে বারইয়ারহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করেন। এরপর তাঁকে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জের দায়িত্বে থাকা এসআই মো. আসাদুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোরে মহাসড়কের ঢাকাগামী লেনে পিকআপটি দুর্ঘটনায় পড়ে এবং চালক গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। 


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
সাভারে নিখোঁজ শিক্ষার্থীর পরিবারের ওপর হামলা, সাংবাদিকসহ আহত

সাভারে নিখোঁজ শিক্ষার্থীর পরিবারের ওপর হামলা, সাংবাদিকসহ আহত