ঢাকা | খ্রি.

টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালের ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২০ ইউনিট

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 14, 2026 ইং | Photo Card
টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালের ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২০ ইউনিট ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলীতে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে কারখানাটির ইউনিট-২-এ আগুনের সূত্রপাত হয়। পরে আগুন পাশের একটি চারতলা ভবনে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা কাজ করছেন।

প্রত্যক্ষদর্শী ও ঘটনাস্থল সূত্রে জানা গেছে, প্রথমে কারখানার একটি ভবনে আগুন দেখা যায়। অল্প সময়ের মধ্যে আগুনের তীব্রতা বাড়তে থাকে। একপর্যায়ে আগুন পাশের পেনসিলিং ভবনের চারতলায় ছড়িয়ে পড়ে। এতে কারখানার ভেতরে থাকা বিভিন্ন মালামাল পুড়ে যাচ্ছে। চারদিকে ছড়িয়ে পড়েছে ঘন কালো ধোঁয়া। প্রচণ্ড তাপ ও রাসায়নিকের তীব্র গন্ধে আশপাশের এলাকায় আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে।

আগুন লাগার খবর পেয়ে টঙ্গী, গাজীপুর, উত্তরা ও আশপাশের বিভিন্ন ফায়ার সার্ভিস স্টেশন থেকে একে একে ২০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন পাশের ভবনে ছড়িয়ে পড়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও আগুন নেভানোর কাজে অংশ নেন।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহিন আলম দৈনিক ইনকিলাবকে জানান, বুধবার সকাল ১০টার দিকে কারখানাটিতে আগুন লাগার খবর পেয়ে টঙ্গী ও গাজীপুরের ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। আগুনের তীব্রতা বেশি হওয়ায় তা নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে। আগুন নেভাতে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে আগুন পাশের ভবনে ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের কোনো ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

আগুন নিয়ন্ত্রণে আসার পর অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে সংশ্লিষ্টদের কাছ থেকে আশা করা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান, আটক ২৫৪

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান, আটক ২৫৪