রবিবার (৪ অক্টোবর) এ সংক্রান্ত নোটিশ জারি করা হয়। শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নবম ও দশম শ্রেণির পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে ‘পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নীতিমালা ২০১২’-এর ২৮ (ক) ও (ঘ) ধারা অনুযায়ী কেন সংশ্লিষ্ট কেন্দ্রগুলো বাতিল করা হবে না, সে বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে।
শোকজ পাওয়া কেন্দ্র সচিবদের আগামী ৭ অক্টোবরের মধ্যে তাঁদের লিখিত জবাব শিক্ষা বোর্ডে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
নিউজ বাংলা চ্যানেল