ঢাকা | খ্রি.

দেশে ফিরলে সাকিবের জাতীয় দলে খেলার সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 7, 2026 ইং | Photo Card
দেশে ফিরলে সাকিবের জাতীয় দলে খেলার সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার কারণে দেশে ফিরে সাকিব আল হাসানের আর জাতীয় দলের হয়ে খেলার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সম্প্রতি দিল্লিতে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ‘সংবাদ সম্মেলনে’ ভার্চুয়ালি যুক্ত হয়ে নতুন করে আলোচনায় আসেন বাংলাদেশি এই অলরাউন্ডার।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে সাকিবের জাতীয় দলে ফেরার সম্ভাবনা নিয়ে আমিনুল হক বলেন, দেশে ফিরলেও জাতীয় দলের হয়ে খেলার সুযোগ সাকিবের নেই। তার ভাষ্য, একজন ক্রিকেটার হিসেবে নিজের অবস্থান থেকে সরে গিয়ে সাকিব রাজনৈতিক পরিচয় বেছে নিয়েছেন।

আমিনুল বলেন, সাকিবের দেশে ফেরার সম্ভাবনা তিনি দেখছেন না। আর দেশে ফিরলে তাকে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

ক্রীড়া প্রতিমন্ত্রী আরও বলেন, একজন খেলোয়াড় হিসেবে সাকিবের বিষয়টি নিয়ে তিনি এবং অন্যরা অনেকটা সহনশীল ছিলেন। তবে বর্তমান পরিস্থিতিতে তার দেশে ফেরার জন্য কোনো ব্যবস্থা করার সুযোগ নেই বলে তিনি মনে করেন।

সাকিব ‘স্বৈরাচারদের মঞ্চে’ উঠে দাঁড়িয়েছেন—এমন মন্তব্য করে আমিনুল বলেন, এ কারণে দেশে ফিরে সাকিবের জাতীয় দলের হয়ে খেলার কোনো সুযোগ নেই।

এদিকে আজ দেশে ফেরার বিষয়ে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অবস্থান জানিয়েছেন সাকিব আল হাসান। তিনি বলেছেন, সরকার তার নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিলে তিনি দেশে ফিরতে প্রস্তুত।

সাকিব বলেন, নিরাপত্তা নিশ্চিত করা হলে তিনি আনন্দের সঙ্গে দেশে ফিরবেন এবং আদালতের বিচারসহ প্রয়োজনীয় সব আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে রাজি আছেন।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স