ঢাকা | খ্রি.

হৃদরোগে ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনুর মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 6, 2026 ইং | Photo Card
হৃদরোগে ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনুর মৃত্যু ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : ভারতের ঝাড়খণ্ড রাজ্যের মন্ত্রী ও ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (জেএমএম) প্রবীণ নেতা সুদিব্য কুমার সোনু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। উচ্চ ও কারিগরি শিক্ষা, নগর উন্নয়ন এবং পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা এই নেতার বয়স হয়েছিল ৫৬ বছর।

শনিবার দিবাগত রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাঁচির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার (৬ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা ও এক পুত্র রেখে গেছেন বলে জানিয়েছে এনডিটিভি।

সুদিব্য কুমার সোনু ২০১৯ সালে গিরিডিহ আসন থেকে বিধায়ক নির্বাচিত হন। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই নেতা রাজনৈতিক কৌশলবিদ হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ও রাজ্যের পরিবহনমন্ত্রী দীপক বিরুয়া।

এক বিবৃতিতে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা জানিয়েছে, কুমার সোনুর অকালমৃত্যু দল, সরকার এবং পুরো রাজ্যের জন্য অপূরণীয় ক্ষতি।

মৃত্যুর কয়েক দিন আগেও সরকারি দায়িত্ব পালন করেছেন সুদিব্য কুমার সোনু। ঝাড়খণ্ডের পর্যটন ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে রাজ্য সরকারের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়ে তিনি কর্ণাটক সফর করেছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
পলাশের সঙ্গে স্মৃতির বিয়ে আদৌ হবে কিনা, জানালেন পলক মুচ্ছল

পলাশের সঙ্গে স্মৃতির বিয়ে আদৌ হবে কিনা, জানালেন পলক মুচ্ছল