ঢাকা | বঙ্গাব্দ

জন্মদিনে শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত নিউজ বাংলার চেয়ারম্যান মামুনার রশিদ

  • নিউজ প্রকাশের তারিখ : May 17, 2026 ইং | Photo Card
জন্মদিনে শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত নিউজ বাংলার চেয়ারম্যান মামুনার রশিদ ছবির ক্যাপশন: বাম থেকে মাঝে জনাব মো. মামুনার রশিদকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন সম্পাদক সৈয়দ এম এ জিন্নাহ ও সহকর্মীরা
ad728
সাদিয়া রহমান : অ্যালাইন গ্রুপের চেয়ারম্যান, নিউজ বাংলা চ্যানেলের প্রধান নির্বাহী এবং দৈনিক সংসদ প্রতিদিন পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি জনাব মামুনার রশিদ-এর জন্মদিন নানা আয়োজন, শুভেচ্ছা ও ভালোবাসায় উদযাপিত হয়েছে। জন্মদিনের প্রথম প্রহর থেকেই শুভানুধ্যায়ী, সহকর্মী, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গের শুভেচ্ছায় সিক্ত হন তিনি।
জানা যায়, রাত ১২টা ১ মিনিটে সর্বপ্রথম তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান নিউজ বাংলা চ্যানেল ও দৈনিক সংসদ প্রতিদিনের সম্পাদক সৈয়দ এম এ জিন্নাহ। এ সময় তিনি মামুনার রশিদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মময় জীবনের সফলতা কামনা করেন।
পরবর্তীতে অ্যালাইন গ্রুপ, নিউজ বাংলা চ্যানেল ও দৈনিক সংসদ প্রতিদিনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসায় তাকে অভিনন্দিত করেন। প্রতিষ্ঠানের পক্ষ থেকে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, মামুনার রশিদের দূরদর্শী নেতৃত্ব, মানবিকতা ও গণমাধ্যম উন্নয়নে অবদান সকলের কাছে প্রশংসিত।
জন্মদিন উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত অসংখ্য শুভানুধ্যায়ী, বন্ধু-বান্ধব, সহকর্মী ও গুণগ্রাহী ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যম, এসএমএস এবং খুদেবার্তার মাধ্যমে শুভেচ্ছা জানান। ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে তার কর্মময় জীবনের সফলতা, সততা ও নেতৃত্বের প্রশংসা করে অনেকে শুভকামনা প্রকাশ করেন।
শুভেচ্ছা বার্তায় অনেকে উল্লেখ করেন, মামুনার রশিদ একজন দক্ষ সংগঠক, সফল উদ্যোক্তা ও গণমাধ্যম ব্যক্তিত্ব হিসেবে দীর্ঘদিন ধরে সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তার নেতৃত্বে নিউজ বাংলা চ্যানেল ও দৈনিক সংসদ প্রতিদিন গণমানুষের আস্থা ও গ্রহণযোগ্যতা অর্জন করেছে।
জন্মদিনে প্রাপ্ত ভালোবাসা ও শুভেচ্ছার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মামুনার রশিদ। তিনি বলেন, “সবার আন্তরিক ভালোবাসা ও দোয়া আমাকে অনুপ্রাণিত করে। ভবিষ্যতেও দেশ, সমাজ ও গণমাধ্যমের উন্নয়নে কাজ করে যেতে চাই।”
দিনব্যাপী নানা শুভেচ্ছা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে তার জন্মদিন উদযাপিত হয়।

নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
একটি মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে : তারেক রহমান

একটি মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে : তারেক রহমান