ঢাকা | বঙ্গাব্দ

জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমানের পক্ষে শ্রদ্ধা নিবেদন

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 26, 2025 ইং | Photo Card
জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমানের পক্ষে শ্রদ্ধা নিবেদন ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত
ad728
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে দলের প্রতিষ্ঠাতা ও বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানে কবর জিয়ারত করে সাভারের পথে রওনা হন তিনি। তবে নিয়ম অনুযায়ী জাতীয় স্মৃতিসৌধ বেদিতে সূর্যাস্তের আগে শ্রদ্ধা জানাতে হয়। এজন্য বিকেল ৫টা ৬ মিনিট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য বাবু গয়েশ্বর রায়, আব্দুল মঈন খান, বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল সদস্য আমানউল্লাহ আমান, লুৎফুজ্জামান বাবর, ঢাকা জেলা বিএনপি সভাপতি খন্দকার আবু আশফাক, সাধারণ নিপুণ রায় চৌধুরী ও ডা. দেওয়ানা মোহাম্মদ সালাউদ্দিন, তমিজউদদীন, ইয়াসিন ফেরদৌস মুরাদ,  আইয়ুব খান মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর ও মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান।

সময়ের আলো/জেডআই

নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
আল- আকসায় ১০ হাজার ফিলিস্তিনিকে জুমার নামাজ আদায়ের অনুমতি দে

আল- আকসায় ১০ হাজার ফিলিস্তিনিকে জুমার নামাজ আদায়ের অনুমতি দে