ঢাকা | খ্রি.

তরুণদের মধ্যেও বাড়ছে স্ট্রোকের ঝুঁকি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 5, 2026 ইং | Photo Card
তরুণদের মধ্যেও বাড়ছে স্ট্রোকের ঝুঁকি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728

নিউজ বাংলা ডেস্ক: স্ট্রোক শুধু বৃদ্ধ বয়সের সমস্যা—এমন ধারণা এখন আর সঠিক নয়। সাম্প্রতিক বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে, ৫০ বছরের কম বয়সীদের মধ্যেও স্ট্রোকের হার বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, আধুনিক জীবনযাত্রার অনিয়ম, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং দীর্ঘস্থায়ী মানসিক চাপ এ প্রবণতার অন্যতম কারণ।

চিকিৎসকদের ভাষ্য, তরুণদের মধ্যে স্ট্রোকের ঝুঁকি বৃদ্ধির প্রধান কারণ অতিরিক্ত ওজন, উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস। এ ছাড়া নিয়মিত ফাস্ট ফুড ও অতিপ্রক্রিয়াজাত (প্রসেসড) খাবার গ্রহণ, শারীরিক পরিশ্রমের অভাব, ধূমপান, মদ্যপান এবং দীর্ঘমেয়াদি মানসিক চাপ রক্তনালীর স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। গর্ভাবস্থা, প্রসব-পরবর্তী কিছু জটিলতা এবং জন্মগত হৃদ্‌রোগের কারণেও স্ট্রোকের ঝুঁকি বাড়তে পারে। বিশেষজ্ঞরা আরও জানান, এমআরআইসহ আধুনিক প্রযুক্তির উন্নতির ফলে বর্তমানে অনেক ক্ষুদ্র স্ট্রোকও শনাক্ত করা সম্ভব হচ্ছে, যা আগে অনেক ক্ষেত্রেই ধরা পড়ত না।

স্ট্রোকের ঝুঁকি কমাতে স্বাস্থ্যকর জীবনযাপনের ওপর গুরুত্ব দিচ্ছেন চিকিৎসকরা। খাদ্যতালিকায় পর্যাপ্ত শাকসবজি ও ফলমূল রাখা, লবণ, চিনি ও চর্বিযুক্ত খাবার কম খাওয়া এবং প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করার পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি মানসিক চাপ কমাতে ধ্যান বা যোগব্যায়াম, পর্যাপ্ত ঘুম এবং ধূমপান ও মদ্যপান থেকে বিরত থাকার পরামর্শও দেওয়া হয়েছে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করে রক্তচাপ, কোলেস্টেরল ও রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখাও জরুরি।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, শরীরের এক পাশ অবশ হয়ে যাওয়া, মুখ বেঁকে যাওয়া, কথা জড়িয়ে যাওয়া, দৃষ্টিসমস্যা বা হঠাৎ তীব্র মাথাব্যথার মতো উপসর্গ দেখা দিলে দেরি না করে দ্রুত হাসপাতালে যেতে হবে। স্ট্রোকের চিকিৎসায় প্রতিটি মুহূর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্রুত চিকিৎসা শুরু হলে রোগীর সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন: প্

শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন: প্