ঢাকা | খ্রি.

বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করেছে: ডা. শফিকুর রহমান

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 5, 2026 ইং | Photo Card
বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করেছে: ডা. শফিকুর রহমান ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728

নারায়ণগঞ্জ প্রতিনিধি: বিএনপি সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় ১১ দলীয় জোটের লং মার্চ চলাকালে নারায়ণগঞ্জের শিমরাইল ট্রাকস্ট্যান্ডে আয়োজিত পথসভায় তিনি এ মন্তব্য করেন।

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে সরকারের অবস্থানের সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, “এই সরকার জনগণের সঙ্গে দেওয়া ওয়াদা লঙ্ঘন করেছে। জনগণ তাদের ক্ষমা করবে না।”

তিনি বলেন, “আপনাদের দাবি পূরণ করার জন্য আমরা রাস্তায় নেমেছি। দাবি পূরণ করে ঘরে ফিরব। আমরা রাস্তায় নেমেছি গণভোটের গণরায় বাস্তবায়নের জন্য। আপনাদের ঘরে বিদ্যুৎ এবং বাতি জ্বালানোর ব্যবস্থা করার জন্য। আমাদের এই ঐক্যবদ্ধ প্রয়াস সফল হবে।”

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অস্থায়ী মঞ্চে অনুষ্ঠিত পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এলডিপির চেয়ারম্যান অলি আহমদ এবং এনসিপির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনসহ ১১ দলীয় জোটের নেতারা।

লং মার্চকে কেন্দ্র করে শিমরাইল এলাকায় জোটের নেতাকর্মীদের উপস্থিতিতে মহাসড়কের পাশে ব্যাপক জনসমাগম দেখা যায়।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স