ঢাকা | খ্রি.

সব বিভাগেই ভারি বৃষ্টির পূর্বাভাস

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 6, 2026 ইং | Photo Card
সব বিভাগেই ভারি বৃষ্টির পূর্বাভাস ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728

দেশের আটটি বিভাগের অধিকাংশ এলাকায় মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বুধবার (৫ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণও হতে পারে।

সংস্থাটি জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার জন্যও একই ধরনের আবহাওয়ার পূর্বাভাস বহাল রয়েছে। তবে এর পরের একদিন বৃষ্টিপাত কিছুটা বাড়তে পারে এবং এরপর ধীরে ধীরে বৃষ্টির প্রবণতা কমে আসবে।

গত ২৪ ঘণ্টায় (সন্ধ্যা ৬টা পর্যন্ত) দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নেত্রকোনায়, ১৪১ মিলিমিটার। এছাড়া হাতিয়ায় ১৪০ মিলিমিটার, কক্সবাজারে ১৩৬ মিলিমিটার এবং সিলেটে ১২৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। একই সময়ে রাজধানী ঢাকায় ৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

ভারি বৃষ্টির কারণে নিচু এলাকায় জলাবদ্ধতা, নদী অববাহিকায় পানি বৃদ্ধি এবং পাহাড়ি অঞ্চলে ভূমিধসের ঝুঁকি থাকতে পারে বলে সংশ্লিষ্টদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স