ঢাকা | খ্রি.

জুলাই জাদুঘরের টিকিট ৫০ টাকা, অনলাইনে যেভাবে কাটবেন

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 6, 2026 ইং | Photo Card
জুলাই জাদুঘরের টিকিট ৫০ টাকা, অনলাইনে যেভাবে কাটবেন ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728

নিউজ বাংলা ডেস্ক : জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। এর একদিন আগে বুধবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমান জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

দর্শনার্থীদের ভিড় নিয়ন্ত্রণ এবং পরিদর্শন কার্যক্রম সুশৃঙ্খল রাখতে জাদুঘরে নির্ধারিত সময়ভিত্তিক প্রবেশের ব্যবস্থা রাখা হয়েছে। ফলে জাদুঘর দেখতে আগ্রহীদের আগে থেকেই অনলাইনে টিকিট সংগ্রহ করতে হবে।

জাদুঘরে প্রবেশের জন্য প্রাপ্তবয়স্কদের টিকিটের মূল্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। দর্শনার্থীরা ‘জুলাই ৩৬’ ওয়েবসাইটে গিয়ে নিজেদের সুবিধামতো তারিখ ও সময় নির্বাচন করে টিকিট বুক করতে পারবেন।

অনলাইনে টিকিট কাটার পদ্ধতি

প্রথমে জুলাই ৩৬ জাদুঘরের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর ‘Buy Ticket’ অপশনে ক্লিক করে পরিদর্শনের তারিখ ও সময়সহ প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে। সব তথ্য দেওয়ার পর টিকিট সংগ্রহ করা যাবে।

জুলাই ৩৬ জাদুঘরের ওয়েবসাইট

জুলাই গণ-অভ্যুত্থানের বিভিন্ন স্মৃতি ও শহীদদের আত্মত্যাগের বিষয়গুলোকে কেন্দ্র করে সাজানো হয়েছে জাদুঘরটি। এতে গুম ও নির্যাতনের বিভিন্ন দলিল, আলোকচিত্র, ভাস্কর্য এবং প্রতীকী স্থাপনা স্থান পেয়েছে।

এ ছাড়া বিভিন্ন গ্যালারিতে গত দেড় দশকের আলোচিত ঘটনাপ্রবাহ, ঐতিহাসিক নথি এবং জুলাই আন্দোলনের নানা অনুষঙ্গ প্রদর্শন করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স