ঢাকা | খ্রি.

মেসির অ্যাসিস্টে কাসেমিরোর গোল, আটলান্টার সঙ্গে ড্র মায়ামির

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 6, 2026 ইং | Photo Card
মেসির অ্যাসিস্টে কাসেমিরোর গোল, আটলান্টার সঙ্গে ড্র মায়ামির ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পর প্রথমবার ক্লাব ফুটবলে মাঠে নামেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। প্রত্যাবর্তনের ম্যাচেই তার বাড়ানো বলে গোল করেন ব্রাজিলিয়ান সতীর্থ কাসেমিরো। তবে মেসির এমন প্রভাবশালী উপস্থিতির পরও জয় তুলে নিতে পারেনি ইন্টার মায়ামি। আটলান্টা ইউনাইটেডের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে এমএলএসের চ্যাম্পিয়নরা।

প্রবল ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের কারণে নির্ধারিত সময়ের প্রায় ৯০ মিনিট পর শুরু হয় ম্যাচ। খেলা মাঠে গড়ানোর পর শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় মায়ামি।

৩২তম মিনিটে মেসির নেওয়া নিখুঁত কর্নার থেকে উড়ে এসে দুর্দান্ত হেডে গোল করে মায়ামিকে এগিয়ে দেন কাসেমিরো। তবে তিন মিনিটের মধ্যেই সমতায় ফেরে আটলান্টা। ৩৫তম মিনিটে সাবেক নিউক্যাসেল ফরোয়ার্ড মিগুয়েল আলমিরোনের মাটিঘেঁষা শক্তিশালী শটে স্কোরলাইন ১-১ হয়।

প্রথমার্ধের একেবারে শেষদিকে আবারও মেসির তৈরি করা আক্রমণ থেকে গোলের সুযোগ পায় মায়ামি। মাপা ফিনিশিংয়ে সেই সুযোগ কাজে লাগিয়ে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেজ।

দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি আটলান্টা। ৭১তম মিনিটে পেনাল্টি পেলেও স্পটকিক থেকে গোল করতে ব্যর্থ হন প্যারাগুয়ের মিগুয়েল আলমিরন।

তবে ম্যাচের শেষ দিকে আবার পেনাল্টি পায় আটলান্টা। এবার আর সুযোগ নষ্ট করেননি সুইস স্ট্রাইকার ব্রিল এমবোলো। ৮৭তম মিনিটে স্পটকিক থেকে গোল করে তিনি ম্যাচে সমতা ফেরান। শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
বিয়ে করার জন্য কাউকে খুঁজে পাচ্ছেন না তমা মির্জা

বিয়ে করার জন্য কাউকে খুঁজে পাচ্ছেন না তমা মির্জা