বৃহস্পতিবার (৬ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, এবারের বেতন প্রদানের আওতায় রয়েছেন মোট ৩ লাখ ৯২ হাজার ৬৯ জন শিক্ষক-কর্মচারী। তাদের মধ্যে স্কুল পর্যায়ের ৩ লাখ ১৫ জন এবং কলেজ পর্যায়ের ৮৮ হাজার ৫৪ জন।
এ ধাপে শিক্ষক-কর্মচারীদের বেতন বাবদ মোট ১ হাজার ২৫৮ কোটি ৪২ লাখ ৪১ হাজার ৬৭৯ টাকা বরাদ্দ রয়েছে।
দ্রুততম সময়ের মধ্যে অনুমোদিত বেতনের অর্থ সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীদের ব্যাংক হিসাবে পৌঁছে দেওয়া হবে।
নিউজ বাংলা চ্যানেল