সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন চলতি বছরের এসএসসি ও সমমানের ফলাফল ঘোষণা করেন।
প্রকাশিত ফল অনুযায়ী, এবার এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন পাস করলেও ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন শিক্ষার্থী ফেল করেছে।
এবারের গড় পাসের হার গত বছরের তুলনায় কমেছে। ২০২৫ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। সে হিসাবে এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ৬ দশমিক ২ শতাংশ।
এদিকে, গত বছর এসএসসি ও সমমান পরীক্ষায় ৬ লাখ ৬৬০ জন শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি। চলতি বছর সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জনে।
নিউজ বাংলা চ্যানেল