ঢাকা | খ্রি.

বাংলাদেশ পুলিশের ১৪৯ সদস্যের ইন্সপেক্টর পদে পদোন্নতি

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 12, 2026 ইং | Photo Card
বাংলাদেশ পুলিশের ১৪৯ সদস্যের ইন্সপেক্টর পদে পদোন্নতি ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : বাংলাদেশ পুলিশের তিনটি ক্যাটাগরিতে মোট ১৪৯ জন সদস্যকে ইন্সপেক্টর পদে উন্নীত করা হয়েছে। রোববার (১১ অক্টোবর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সই করা পৃথক তিনটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ পদোন্নতির আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) পদ থেকে ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) পদে পদোন্নতি পেয়েছেন ৯১ জন। সাব-ইন্সপেক্টর অব পুলিশ (সশস্ত্র) থেকে ইন্সপেক্টর অব পুলিশ (সশস্ত্র) হয়েছেন ৪৯ জন।

এ ছাড়া সার্জেন্ট অব পুলিশ পদে থাকা ৯ জনকে ইন্সপেক্টর অব পুলিশ (শহর ও যানবাহন) পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

পদোন্নতিপ্রাপ্ত সদস্যদের নতুন পদে উন্নীত করার বিষয়টি সংশ্লিষ্ট প্রজ্ঞাপনগুলোতে উল্লেখ করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্বকাপে খেলা নিয়ে প্রয়োজনে আইসিসির দ্বারস্থ হবে বিসিবি

বিশ্বকাপে খেলা নিয়ে প্রয়োজনে আইসিসির দ্বারস্থ হবে বিসিবি