ঢাকা | খ্রি.

২৭২ রান তাড়া করে জেতা উচিত ছিল ব্যাটারদের’: তাসকিন

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026 ইং | Photo Card
২৭২ রান তাড়া করে জেতা উচিত ছিল ব্যাটারদের’: তাসকিন ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : আবুধাবিতে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের বোলাররা শুরুটা ভালো করলেও ব্যাটিং ব্যর্থতায় শেষ পর্যন্ত ৯৯ রানের বড় ব্যবধানে হারতে হয়েছে দলকে। ২৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের ইনিংস থেমেছে ১৭২ রানে। এমন লক্ষ্য তাড়া করতে না পারায় হতাশ পেসার তাসকিন আহমেদ। তাঁর মতে, ব্যাটারদের এই রান পেরিয়ে জয় তুলে নেওয়া উচিত ছিল।

ম্যাচ শেষে তাসকিন বলেন, বাংলাদেশ ব্যাটিংয়ে কোনো কার্যকর জুটি গড়তে পারেনি। তাঁর ভাষায়, ‘দুর্ভাগ্যবশত আমরা একটাও জুটি গড়তে পারিনি। একটা জুটি হলেই খেলাটা বের হয়ে যেত। আমাদের ব্যাটিংয়ে প্রায়ই ভুল করা হয়। বোলিংয়ে তাও তো একটা ধারাবাহিকতা আছে। আসলে ব্যাটারদের (গতকাল) জেতানো উচিত ছিল, কিন্তু পারে নাই।’

ম্যাচের উইকেট ও কন্ডিশন বিবেচনায় ২৭২ রানের লক্ষ্যকে নাগালের বাইরে মনে করেননি তাসকিন। তিনি বলেন, ‘সত্যি বলতে, আজকে যে রকম পিচ ছিল, আমরাও তো বল করেছি, একটু এদিক-ওদিক হলেই কিন্তু পানিশড হচ্ছিলাম। জিম্বাবুয়ের সঙ্গে অন্তত ২৭০ অবশ্যই তাড়া করার মতো ছিল। ওদের কন্ডিশনে ওরা অস্ট্রেলিয়াকেও কঠিন সময়ের ভেতর দিয়ে নিয়েছে। কিন্তু এই কন্ডিশনে আমাদের আসলে তাড়া করা উচিত ছিল। আমরা আসলেই ভালো খেলিনি।’

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রাখতে বাংলাদেশকে শেষ ম্যাচে বড় ব্যবধানে হারাতে হবে আফগানিস্তানকে। আগামী ২১ অক্টোবরের সেই ম্যাচে ভালো ফলের পাশাপাশি নেট রানরেটেও এগিয়ে থাকতে হবে দলকে। তাহলেই ২৩ অক্টোবরের ফাইনালে খেলার সুযোগ পাবে বাংলাদেশ।

পরিস্থিতি কঠিন হলেও ফাইনালে ওঠার ব্যাপারে আশাবাদী তাসকিন। তিনি বলেন, ‘এখনো একটা ম্যাচ বাকি আছে। আমরা চাইব যে ভালোভাবে লড়াই করে ফিরে এসে যেন ফাইনাল খেলতে পারি।’


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
৬৬৭৮ দিন পর পর্তুগালের প্রতিযোগিতামূলক ম্যাচে বেঞ্চে রোনালদো

৬৬৭৮ দিন পর পর্তুগালের প্রতিযোগিতামূলক ম্যাচে বেঞ্চে রোনালদো