২০০৮ সালে সুইজারল্যান্ডের বিপক্ষে উয়েফা ইউরোর ম্যাচে প্রথমবার এমন পরিস্থিতির মুখোমুখি হন রোনালদো। তৎকালীন কোচ লুইস ফিলিপ স্কলারি তাকে পুরো ম্যাচ বেঞ্চেই রাখেন। ওই ম্যাচে ২-০ গোলে হেরে যায় পর্তুগাল।
এরপর ২০২৪ সালে ক্রোয়েশিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচেও রোনালদোকে মাঠে নামাননি কোচ রবার্তো মার্তিনেজ। সেবার ২-১ গোলে হারে পর্তুগাল। দলটির একমাত্র গোলটি করেছিলেন দিয়োগো জোতা, যিনি গত বছর সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান।
তবে এবার নরওয়ের বিপক্ষে রোনালদোকে না খেলালেও জয় নিয়েই মাঠ ছাড়ে পর্তুগাল।
ম্যাচের আগে রোনালদোকে একাদশে না রাখার কারণ হিসেবে ক্লান্তির কথা জানিয়েছিলেন কোচ জর্জ জেসুস। ম্যাচ শেষে অবশ্য তার বেঞ্চে থাকার সিদ্ধান্তকে কৌশলগত বলে ব্যাখ্যা করেন তিনি।
জেসুস বলেন, ‘আমি ভেবেছিলাম (নরওয়ের বিপক্ষে) ওকে শেষ ৩০ মিনিট খেলাব। কিন্তু ম্যাচের পরিস্থিতি অন্য কিছু দাবি করছিল। আমার মনে হয়েছে, তাকে নামানোর সঠিক সময় এটা ছিল না।’
তিনি আরও বলেন, ‘আমার এমন একজন খেলোয়াড় দরকার ছিল, যার বৈশিষ্ট্য কিছুটা ভিন্ন। তবে এর অর্থ এই নয় যে, রোনালদো আমার পরিকল্পনার বাইরে। ডেনমার্কের বিপক্ষে পরের ম্যাচেই হয়তো সে খেলবে।’
নিউজ বাংলা চ্যানেল