ঢাকা | বঙ্গাব্দ

ইউক্রেনকে ১০০ রাফাল যুদ্ধবিমান দেবে ফ্রান্স

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 18, 2025 ইং | Photo Card
ইউক্রেনকে ১০০ রাফাল যুদ্ধবিমান দেবে ফ্রান্স ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত
ad728
ইউক্রেনকে সর্বোচ্চ ১০০টি রাফাল যুদ্ধবিমান দেবে ফ্রান্স। ইউক্রেনকে প্রাণঘাতী রুশ হামলা থেকে সুরক্ষিত রাখতে এমন সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স। এ জন্য রাফাল এফ৪ যুদ্ধবিমান এবং উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের একটি বড় চুক্তি সম্পন্ন হয়েছে। প্যারিসের কাছে একটি বিমানঘাঁটিতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে চুক্তিতে সই করার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই সিদ্ধান্তকে ঐতিহাসিক বলে আখ্যা দেন।

 রাফাল এফ৪ যুদ্ধবিমানের সরবরাহ ২০৩৫ সালের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে অবরোধকারী ড্রোনের যৌথ উৎপাদন এ বছর থেকেই শুরু হচ্ছে। আর্থিক চুক্তির বিস্তারিত এখনো চূড়ান্ত হয়নি। তবে জানা গেছে, ফ্রান্স ইউরোপীয় ইউনিয়নের তহবিল এবং রাশিয়ার জব্দ করা সম্পদের অর্থ ব্যবহার করতে চায়। এ ঘটনা ২৭ সদস্যের ইইউর মধ্যে তীব্র মতবিরোধ সৃষ্টি করেছে। জেলেনস্কি জানান, এটি ১০ বছরের একটি কৌশলগত চুক্তি, যা আগামী বছর থেকে কার্যকর হবে। ইউক্রেন আরও পাবে অত্যন্ত শক্তিশালী ফরাসি রাডার, আটটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য উন্নত অস্ত্রশস্ত্র।জেলেনস্কির ভাষায়, এমন উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার মানে মানুষের জীবন রক্ষা করা। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাশিয়া সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেনের জ্বালানি কেন্দ্র ও রেল অবকাঠামো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে। এতে দেশজুড়ে ব্যাপক বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। এসব হামলায় বহু বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। কিয়েভ ও তার পশ্চিমা মিত্রদের ভাষায় এগুলো স্পষ্ট যুদ্ধাপরাধ। সোমবার রাতে উত্তর-পূর্বাঞ্চলের বালাকলিয়া শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন নিহত ও ১৫ জন আহত হন। খবর দিয়েছে অনলাইন বিবিসি।

নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তাইজুল-মুরাদে ৩ উইকেট হারাল আয়ারল্যান্ড

তাইজুল-মুরাদে ৩ উইকেট হারাল আয়ারল্যান্ড