অভিযানে পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি), আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং এসআরবির সদস্যরা অংশ নিয়েছেন। তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের পুলিশ কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
অভিযান কার্যক্রমের আওতায় মোহাম্মদপুরের লোহার গেট, জেনেভা ক্যাম্প এবং মোহাম্মদপুর থানা-সংলগ্ন বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় তল্লাশি চালানোর কথা রয়েছে।
পুলিশ কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, মোহাম্মদপুরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক কারবারি, চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের কার্যক্রম প্রতিরোধ করতেই এ বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
নিউজ বাংলা চ্যানেল