ঢাকা | খ্রি.

টানা পাঁচ ম্যাচে গোল, ক্যারিয়ারে প্রথমবার বিরল মাইলফলকে ইয়ামাল

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 17, 2026 ইং | Photo Card
টানা পাঁচ ম্যাচে গোল, ক্যারিয়ারে প্রথমবার বিরল মাইলফলকে ইয়ামাল ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : লামিন ইয়ামালের দুর্দান্ত গোল-ধারা থামছেই না। ক্যারিয়ারে প্রথমবার টানা পাঁচ ম্যাচে গোল করার কীর্তি গড়েছেন বার্সেলোনার তরুণ এই উইঙ্গার। বুধবার রাতে রেসিং সান্তান্দারের বিপক্ষে দলের বড় জয়ের ম্যাচে একটি গোল করে মাইলফলকটি স্পর্শ করেন ১৯ বছর বয়সী স্প্যানিশ তারকা।

ইয়ামালের ধারাবাহিক গোলের শুরু ৩১ আগস্ট রায়ো ভায়েকানোর বিপক্ষে ম্যাচ থেকে। ২-০ ব্যবধানে জেতা সেই ম্যাচে দুই গোল করেছিলেন তিনি। এরপর ভ্যালেন্সিয়ার বিপক্ষেও জোড়া গোল করেন এই ফরোয়ার্ড।

চ্যাম্পিয়নস লিগেও তাঁর গোলের ধারা অব্যাহত থাকে। ফেয়েনোর্ডের বিপক্ষে বার্সেলোনার জয়ের ম্যাচে দলের হয়ে একটি গোল করেন ইয়ামাল।

এরপর ১৩ সেপ্টেম্বর লেভান্তের বিপক্ষে ৩-২ ব্যবধানের রোমাঞ্চকর জয়ের ম্যাচে আবারও দুই গোল করে নিজের ধারাবাহিকতা ধরে রাখেন তিনি।

সর্বশেষ বুধবার রাতে ন্যু ক্যাম্পে রেসিং সান্তান্দারের বিপক্ষে বার্সেলোনা ৭-২ গোলে জয় পায়। ম্যাচে দলের সপ্তম গোলটি করেন ইয়ামাল। এর মধ্য দিয়েই টানা পাঁচ ম্যাচে গোল করার কীর্তি পূর্ণ হয় তাঁর।

২০২৬-২৭ মৌসুমের শুরুটা দুর্দান্তভাবে করা ইয়ামাল শেষ পাঁচ ম্যাচে মোট ৮টি গোল করেছেন।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
বিশ্বকাপের ম্যাচ ভারত থেকে শ্রীলংকায় সরিয়ে নিতে উপদেষ্টার নি

বিশ্বকাপের ম্যাচ ভারত থেকে শ্রীলংকায় সরিয়ে নিতে উপদেষ্টার নি