ঢাকা | খ্রি.

মেঘলা আকাশ ও গুঁড়ি বৃষ্টিতে ঢাকার তাপমাত্রা কমার পূর্বাভাস

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 22, 2026 ইং | Photo Card
মেঘলা আকাশ ও গুঁড়ি বৃষ্টিতে ঢাকার তাপমাত্রা কমার পূর্বাভাস ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

এ অবস্থায় দিনের তাপমাত্রা সামান্য কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে শনিবার সকাল ৬টায় ঢাকায় ২৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। তখন বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
শেখ হাসিনাকে বক্তব্যের সুযোগ দিয়ে ভারত জুলাই শহীদদের অসম্মান

শেখ হাসিনাকে বক্তব্যের সুযোগ দিয়ে ভারত জুলাই শহীদদের অসম্মান