ঢাকা | খ্রি.

বিমানবন্দরে দায়িত্বে অবহেলা হলে কঠোর শাস্তি: বিমানমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 5, 2026 ইং | Photo Card
বিমানবন্দরে দায়িত্বে অবহেলা হলে কঠোর শাস্তি: বিমানমন্ত্রী ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্ব পালনে কোনো ধরনের গাফিলতি হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।

সোমবার দুপুরে বিমানবন্দরের ভেতরে ‘এয়ারপোর্ট ফায়ার ইমার্জেন্সি এক্সারসাইজ-২০২৬’ শীর্ষক মহড়া পরিদর্শন করেন মন্ত্রী। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি দায়িত্বে অবহেলার বিষয়ে এই সতর্কবার্তা দেন।

এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, জরুরি পরিস্থিতিতে যাত্রীদের জীবন ও নিরাপত্তা সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রস্তুতি এবং দক্ষতার ওপর নির্ভর করে। ফলে দায়িত্ব পালনে কোনো ধরনের শিথিলতা গ্রহণ করা হবে না।

বিমানবন্দরের সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করাকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে বলেও জানান তিনি। দীর্ঘদিন ধরে চলে আসা পরিস্থিতির উন্নয়নে সরকার কাজ করছে এবং এ ক্ষেত্রে সরকার বদ্ধপরিকর বলে উল্লেখ করেন মন্ত্রী।

তিনি বলেন, পরিস্থিতির পরিবর্তন আনতে সরকারকে সময় দিতে হবে, কারণ দীর্ঘদিন ধরে এ ধরনের প্রবণতা চলে আসছিল। দায়িত্বে থাকা অনেকেই অলস হয়ে পড়েছিলেন এবং অনেকে দলীয়ভাবে নিয়োগ পেয়েছেন বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষ্য, এ কারণে অনেকে ঠিকভাবে কাজ করতে পারেন না।

বিমানবন্দরে লাগেজ কাটার অভিযোগের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, বর্তমানে এ ধরনের ঘটনা হচ্ছে না বলেই মনে হচ্ছে। অতীতে দু-একটি ঘটনা ঘটে থাকলে সেগুলোও সমাধান করা হবে বলে জানান তিনি।

বিমানবন্দরে স্বর্ণপাচারের ঘটনায় কয়েকজন কর্মচারী আটক হওয়ার বিষয়টি তুলে ধরা হলে মন্ত্রী এটিকে ‘গুড নিউজ’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, আগে বিমানবন্দর দিয়ে স্বর্ণ পাচারের ঘটনা ঘটত এবং পাচারকারীরা সহজেই স্বর্ণ নিয়ে বের হয়ে যেতে পারত। এখন কঠোর নিরাপত্তাব্যবস্থার কারণে স্বর্ণপাচারকারীদের শনাক্ত করে আটক করা হচ্ছে এবং তাদের আইনের আওতায় আনা সম্ভব হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আগস্টে দেশের পণ্য রপ্তানি আয় বেড়েছে ১৩ দশমিক ১৪ শতাংশ

আগস্টে দেশের পণ্য রপ্তানি আয় বেড়েছে ১৩ দশমিক ১৪ শতাংশ