ঢাকা | খ্রি.

দীঘিনালায় ৫১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 5, 2026 ইং | Photo Card
দীঘিনালায় ৫১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫১ পিস ইয়াবাসহ মো. সেলিম মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানের সময় তার ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

রবিবার (৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বোয়ালখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সেলিম মিয়া উপজেলার মধ্য বোয়ালখালী এলাকার মো. নুরুল ইসলামের ছেলে।

পুলিশ জানিয়েছে, অভিযানের সময় সেলিম মিয়ার কাছ থেকে ৫১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে তার ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আবুধাবির তীব্র গরমে মানিয়ে নেওয়া নিয়ে যা বললেন সিমন্স

আবুধাবির তীব্র গরমে মানিয়ে নেওয়া নিয়ে যা বললেন সিমন্স