ঢাকা | খ্রি.

আবুধাবির তীব্র গরমে মানিয়ে নেওয়া নিয়ে যা বললেন সিমন্স

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 8, 2026 ইং | Photo Card
আবুধাবির তীব্র গরমে মানিয়ে নেওয়া নিয়ে যা বললেন সিমন্স ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে টেস্টের আগে আবুধাবির তীব্র গরম বাংলাদেশের ক্রিকেটারদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস হলেও আর্দ্রতার কারণে সেখানে অনুভূত হচ্ছে প্রায় ৪২ ডিগ্রি সেলসিয়াস। এমন আবহাওয়ার সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়াকেই এখন দলের সামনে অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বাংলাদেশ কোচ ফিল সিমন্স।

ক্রিকেটারদের মানিয়ে নেওয়ার বিষয়ে সিমন্স বলেন, ‘সত্যি বলতে এটাই এখন একমাত্র সমস্যা। ছেলেদের মধ্যে যারা জাপান থেকে এসেছে তারা এখানে কিছুই করার সুযোগ পায়নি। এর মধ্যে এই ধরনের আবহাওয়া, দু’দিন ধরে প্রচুর গরম। এখানে মূল বিষয়টা হচ্ছে কিভাবে তারা মানিয়ে নেয়।’

তবে সময় গড়ানোর সঙ্গে মেহেদী হাসান মিরাজ, মমিনুল হকসহ দলের অন্য ক্রিকেটাররা পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিচ্ছেন বলে মনে করেন সিমন্স। তার ভাষায়, ‘দিন শেষে এটা মানসিকভাবে মানিয়ে নেওয়ার বিষয়। আজ তাদের দেখে মনে হয়েছে খুব ভালো অবস্থায় আছে। এই গরমের মধ্যে প্রথম দিন হিসেবেও বেশ স্বাচ্ছন্দ্যেই ছিল। তাই আমি নিশ্চিত তারা খুব ভালোভাবে মানিয়ে নিতে পারবে।’

আগামীকাল আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। ম্যাচের আগে উইকেট নিয়েও নিজের ধারণা জানিয়েছেন সিমন্স। তিনি বলেন, ‘আমি উইকেট দেখেছি, আমার কাছে ভালোই মনে হয়েছে। তবে আমার মনে হয় কিছুটা ধীরগতির হতে পারে। আমরা একটা ভালো উইকেটের প্রস্তুতি নিচ্ছি। আমরা জানি আমাদের বেশ কয়েকজন ভালো মানের স্পিনারের বিপক্ষে খেলতে হবে। এ জন্য আমরা সবকিছুর জন্যই নিজেদের তৈরি করেছি। আমাদের প্রস্তুতিও ভালো হয়েছে।’


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর