ঢাকা | বঙ্গাব্দ

ক্যাটরিনার মা হবার প্রতিক্রিয়া সালমানের, স্ক্রিনশট ভাইরাল

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 10, 2025 ইং | Photo Card
ক্যাটরিনার মা হবার প্রতিক্রিয়া সালমানের, স্ক্রিনশট ভাইরাল ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি
ad728
ভারতের মুম্বাইভিত্তিক চলচ্চিত্র ইন্ডাস্ট্রি বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও অভিনেতা ভিকি কৌশলের ঘরে এসেছে নতুন অতিথি। শুক্রবার (৭ নভেম্বর) সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়ে পুত্রসন্তান জন্মের খবর দেন এ তারকা দম্পতি।

এ খবর প্রকাশের পর ভক্ত-অনুরাগী থেকে শুরু করে বলিউড তারকাদের অভিনন্দন ও শুভেচ্ছাবার্তার ঢল নামে। পাশাপাশি নেটিজেনদের মধ্যে আলোচনায় জড়িয়ে পড়েন বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান। বিষয়টির সূত্রপাত তাকে ঘিরে ছড়িয়ে পড়া এক মন্তব্যের স্ক্রিনশটে।

ফেসবুকে ভাইরাল হওয়া ওই মন্তব্যের স্ক্রিনশটে দেখা যায়, ভিকি-ক্যাটরিনার পোস্টের নিচে সালমান নাকি মন্তব্য করেছেন— ‘এসব ব্যক্তিগত বিষয় নেটমাধ্যমে দেওয়া বন্ধ কর।’ 

সালমানের এমন মন্তব্যের পর মুহূর্তেই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যেও সমালোচনার ঝড় ওঠে। প্রশ্ন ওঠে— সত্যিই কি সালমান এমন মন্তব্য করেছেন? অবশ্য পরে জানা যায়, ভাইরাল স্ক্রিনশটটি সম্পূর্ণ ভুয়া। সালমান খান অভিনেত্রী ক্যাটরিনা কাইফের মা হওয়া নিয়ে কোনো মন্তব্যই করেননি।

২০২১ সালের ৯ ডিসেম্বর দীর্ঘদিন সম্পর্কে থাকার পর ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল বিয়ের পিঁড়িতে বসেন। রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় রাজসিক আয়োজনে সাতপাকে বাঁধা পড়েন এ তারকা জুটি। ২০২৪ সালেই ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন শুরু। দীর্ঘদিন অভিনেত্রী লন্ডনে মায়ের সঙ্গে সময় কাটিয়েছেন এবং অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন।

/এমএইচআর 

নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স