ঢাকা | খ্রি.

দিনাজপুর বোর্ডে এসএসসির পাসের হার নেমে ৫৮.০৫ শতাংশ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 10, 2026 ইং | Photo Card
দিনাজপুর বোর্ডে এসএসসির পাসের হার নেমে ৫৮.০৫ শতাংশ ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার ফলাফলে পাসের হার টানা সাত বছর ধরে কমছে। চলতি বছরও সেই ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। এক বছরের ব্যবধানে বোর্ডটিতে পাসের হার ৮ দশমিক ৯৮ শতাংশ কমে ৫৮ দশমিক ০৫ শতাংশে নেমেছে। একই সঙ্গে কমেছে জিপিএ-৫ পাওয়ার সংখ্যাও।

সোমবার (১০ আগস্ট) দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. বোরহান উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে চলতি বছরের এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফল অনুযায়ী, ২০২৬ সালে দিনাজপুর বোর্ডে এসএসসিতে পাসের হার ৫৮ দশমিক ০৫ শতাংশ। গত বছর এই হার ছিল ৬৭ দশমিক ০৩ শতাংশ। ফলে এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ৮ দশমিক ৯৮ শতাংশ।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, রংপুর বিভাগের আট জেলার মোট ১ লাখ ৮৩ হাজার ৬৯৪ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৪ হাজার ৯২৫ জন। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৬৩৯ জন। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ৭ হাজার ১৫২ জন ছাত্রী এবং ৬ হাজার ৪৮৭ জন ছাত্র।

এবার দিনাজপুর শিক্ষা বোর্ডের ২৮৩টি বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। বিপরীতে ১৮টি বিদ্যালয়ের কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
প্রথমবারের মতো মিস ইউনিভার্সে ইতিহাস গড়ছেন ফিলিস্তিনি সুন্দ

প্রথমবারের মতো মিস ইউনিভার্সে ইতিহাস গড়ছেন ফিলিস্তিনি সুন্দ