ঢাকা | খ্রি.

নভেম্বরের শুরুতে শুক্র থেকে রবিবার পর্যন্ত ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 27, 2026 ইং | Photo Card
নভেম্বরের শুরুতে শুক্র থেকে রবিবার পর্যন্ত ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : নভেম্বরের প্রথম সপ্তাহে টানা তিন দিনের ছুটি পেতে যাচ্ছে দেশের স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। শ্যামাপূজা ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ছুটি এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে আগামী ৬ থেকে ৮ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাম্প্রতিক প্রজ্ঞাপন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ২০২৬ সালের ছুটির তালিকা অনুযায়ী, ৭ নভেম্বর (শনিবার) পালিত হবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। এর পরদিন ৮ নভেম্বর (রবিবার) হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামাপূজা অনুষ্ঠিত হবে।

ছুটির সূচি অনুযায়ী, ৬ নভেম্বর (শুক্রবার) সাপ্তাহিক ছুটি। পরদিন শনিবার সাপ্তাহিক ছুটির পাশাপাশি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ছুটি থাকবে। এরপর রবিবার শ্যামাপূজার ছুটি থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো টানা তিন দিন বন্ধ থাকবে।

এই ছুটির আওতায় থাকবে সরকারি ও বেসরকারি স্কুল-কলেজ, সংশ্লিষ্ট কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এবং দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো।

তবে মাদরাসার শিক্ষার্থীদের ক্ষেত্রে একই ছুটি কার্যকর হবে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। কারিগরি ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত ছুটির তালিকায় শ্যামাপূজা উপলক্ষে ছুটির উল্লেখ নেই।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মেসির জাদুতে মিয়ামির ইতিহাস, মন্ট্রিয়লকে ৭-১ গোলে উড়িয়ে

মেসির জাদুতে মিয়ামির ইতিহাস, মন্ট্রিয়লকে ৭-১ গোলে উড়িয়ে