ঢাকা | বঙ্গাব্দ

৩১ মে’র ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে আজ

  • নিউজ প্রকাশের তারিখ : May 21, 2026 ইং | Photo Card
৩১ মে’র ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে আজ ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
 নিউজ বাংলা ডেস্ক : ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফেরার সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ের বিশেষ ব্যবস্থায় অগ্রিম টিকিট বিক্রি চলছে। এই কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার (২১ মে) বিক্রি করা হচ্ছে আগামী ৩১ মে’র বিভিন্ন আন্তঃনগর ট্রেনের আসন টিকিট।বৃহস্পতিবার (২১ মে) সকাল ৮টায় রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হবে। আর দুপুর ২টায় পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হবে।

আন্তঃনগর ট্রেনের ১ জুনের আসনের টিকিট বিক্রি হবে ২২ মে, ২ জুনের আসনের টিকিট বিক্রি হবে ২৩ মে, ৩ জুনের আসনের টিকিট বিক্রি হবে ২৪ মে এবং ৪ জুনের আসনের টিকিট বিক্রি হবে ২৫ মে।

যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। এ সময়ে কেনা টিকিট যাত্রীরা রেলওয়েকে ফেরত দিতে পারবেন না।

প্রতিজন টিকিটপ্রত্যাশী একবারে সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। একটির বেশি আসনের টিকিট কিনলে সহযাত্রীদের নাম টিকিট কেনার সময় উল্লেখ করতে হবে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু

হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু